ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি Logo পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের Logo ঢাকা-সিলেট যাতায়াতে নতুন সম্ভাবনা, চার লেন হচ্ছে সরাইল-লাখাই মহাসড়ক Logo মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা Logo লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড Logo জাতীয় গ্রিডে বিপর্যয়, দুপুর থেকে বিদ্যুৎহীন হাইমচর Logo মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড Logo দৃষ্টিশক্তি হারিয়েও থেমে যাননি রুবেল, লাখাইয়ে গড়েছেন স্বাবলম্বী হওয়ার লড়াই Logo নারায়ণগঞ্জে চুরির চেষ্টার অভিযোগে ৪ নারী আটক, ছয় মাসের কারাদণ্ড Logo দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, যোগদানের সময়সীমা ২৯ অক্টোবর

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

বাংলার খবর ডেস্ক:

উত্তরের হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের আমেজ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়তে দেখা যায়। বাতাসে অনুভূত হয় শীতের পরশ।

শীতের মধ্যেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বেরিয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালক এবং কৃষকেরা ভোর থেকেই কর্মব্যস্ত হয়ে উঠছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হলে এবং ভোরের দিকে ঠান্ডা বেশি অনুভূত হয়। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন কিছুটা আগেই ঘটে। অক্টোবর থেকেই শীতের আমেজ শুরু হলেও নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা বাড়তে পারে।

শীতের আগমনের সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন বাজারে মৌসুমি পিঠার আয়োজনও বাড়ছে। বিভিন্ন স্থানে ভাপা, চিতই ও পাকান পিঠা তৈরি ও বিক্রি করতে দেখা যাচ্ছে।

এদিকে দিনে তুলনামূলক গরম এবং রাতে ঠান্ডা অনুভূত হওয়ায় সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। এসব সমস্যায় শিশু ও বয়স্কদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তাঁদের দাবি। আক্রান্তদের অনেকে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

error:

আপডেট সময় ০৭:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬