ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

প্রেস সচিবের তীব্র প্রতিক্রিয়া: “মিথ্যাচারের উৎস হয়ে উঠেছেন গোলাম মাওলা রনি”

বাংলার খবর ডেস্ক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সাম্প্রতিক মন্তব্য ও বক্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বর্তমানে টিভি টকশো ও ইউটিউব ভিডিওতে মিথ্যাচার ও বিভ্রান্তির একজন প্রধান উৎস হয়ে উঠেছেন রনি।”

শফিকুল আলম বিশেষভাবে উল্লেখ করেন, সম্প্রতি একটি টকশোতে গোলাম মাওলা রনি দাবি করেন—স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন নাকি জনতার হাতে নিহত হয়েছিলেন। প্রেস সচিব এই বক্তব্যকে ‘ইতিহাস বিকৃতি’ হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?”

তিনি আরও লেখেন, “সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, টিভি টকশোতে উপস্থিত উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদ করেননি। ফলে তিনিও এই অপরাধে পরোক্ষভাবে অংশীদার হয়ে উঠেছেন।”

প্রেস সচিবের এই ফেসবুক পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে রনির বক্তব্যকে ‘ঐতিহাসিক সত্য বিকৃতি’ বলেও মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

প্রেস সচিবের তীব্র প্রতিক্রিয়া: “মিথ্যাচারের উৎস হয়ে উঠেছেন গোলাম মাওলা রনি”

আপডেট সময় ০৭:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫