ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

প্রধান উপদেষ্টার ‘কাউন্টডাউন শুরু’ পোস্ট: তাপসী তাবাসসুম চাকরিচ্যুত

বাংলার খবর ডেস্ক
ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সরকারি চাকরি হারালেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে মন্তব্য করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২ জুলাই ২০২৫) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ সংক্রান্ত বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সহকারী সচিব (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন এবং আগেই সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

তাপসী তাবাসসুম ফেসবুকে লিখেছিলেন:
“সংবিধানবহির্ভূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

এই পোস্ট ছাড়াও তিনি শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে একাধিক স্ট্যাটাস দেন, যা প্রশাসনের দৃষ্টিতে গুরুতর শৃঙ্খলাভঙ্গ বলে বিবেচিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, প্রশাসনের ভাবমূর্তি ও নিরপেক্ষতা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে এটি সরকারের কঠোর অবস্থানের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

প্রধান উপদেষ্টার ‘কাউন্টডাউন শুরু’ পোস্ট: তাপসী তাবাসসুম চাকরিচ্যুত

আপডেট সময় ০৭:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫