ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অযথা প্রশ্ন তোলা ঠিক না : আমীর খসরু

বাংলার খবর ডেস্কঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এমন কোনো লক্ষণ নেই। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই।”

রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, “সারা দেশে নির্বাচনী প্রস্তুতি চলছে, জনগণ প্রস্তুত, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। এটা নিয়ে অহেতুক সন্দেহ সৃষ্টি করে কোনো লাভ নেই। নির্বাচন যথাসময়েই হবে।”

কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “শুধু ওখানে নয়, সারা দেশেই এমন ঘটনা ঘটছে। অনেক ঘটনাই প্রকাশ পাচ্ছে না। সরকারকে এসব বিষয়ে আরও বেশি নজরদারি ও শক্ত অবস্থান নিতে হবে। এসব ঘটনাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই।”

তিনি অভিযোগ করে বলেন, “যারা এসব ঘটনা ঘটিয়ে নির্বাচনী সুবিধা নিতে চাইছে, তাদের সেই চেষ্টার সফল হওয়ার সুযোগ নেই। মানুষ এখন অনেক সচেতন। কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, তা কারা ঘটিয়েছে সবাই জানে। যতটুকু জেনেছি, ঘটনাটির সঙ্গে ক্ষমতাসীন দলের রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অযথা প্রশ্ন তোলা ঠিক না : আমীর খসরু

আপডেট সময় ০৮:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫