ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন

৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠের কর্মসূচি ঘোষণা

বাংলার খবর, ঢাকা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ৩ আগস্ট রাজধানীর শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠের কর্মসূচি পালন করবে। রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, ১ থেকে ৩০ জুলাই দেশের ৬৪টি জেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে, যা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে ক্রমান্বয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে। তারা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানে এই কর্মসূচি চালাবে।

১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যু দিবস ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালিত হবে এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার অংশগ্রহণে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে। সেই দিনটিকে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা দিবস হিসেবেও পালন করা হবে।” তিনি অভিযোগ করেন, সরকারের দেওয়া ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্র প্রদানের প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

এছাড়া, ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ পালিত হবে। ইতিমধ্যে ‘জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

error:

৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৮:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫