ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে
যেখানে আনন্দ হওয়ার কথা ছিল, সেখানেই বইল শোকের স্রোত

নিখোঁজ, আত্মহত্যা ও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে মাধবপুরে ঈদ উদযাপন

লিটন বিন ইসলাম। বাংলার খবর ডেস্কঃ
ঈদ—যেখানে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে ওঠে, সেখানে এবারের ঈদ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রূপ নেয় এক শোকাবহ, রক্তাক্ত এবং আতঙ্কজনক অধ্যায়ে।

ঈদের দিন সকালেই উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত হন বহু মানুষ। ঈদের নামাজ শেষ হবার আগেই রক্তে রাঙে জামা-কাপড়, মেহেদির রঙ মুছে যায় বেদনার রক্তে।

পরদিন উত্তপ্ত হয়ে ওঠে বেজুড়া গ্রাম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষে আহত হন শতাধিক। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী নেতা বেনু মেম্বারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার গ্রেফতারকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে; টানটান হয়ে ওঠে পরিস্থিতি।

বেজোড়া গ্রামে সংঘর্ষ

এদিকে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে নিখোঁজ হন এক পর্যটক। পরদিন উদ্ধার হয় তার মরদেহ। ঘটনাটি এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিখোঁজ পর্যটক

এই শোক ও উত্তেজনার মধ্যেই চৌমুহনী ইউনিয়নের বরুড়ায় ঘটে আরেক মর্মান্তিক ঘটনা—বাড়ির পাশে খেজুর গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এক বৃদ্ধা। পরিবার ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে চরম বিষণ্নতা।

আত্মহত্যা করেন বৃদ্ধা

ঈদের শেষ প্রহরে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে মাধবপুর বাজারে। দুই পক্ষের সংঘর্ষে থানা পুলিশ নিয়ন্ত্রণে হিমশিম খায়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সহযোগিতা নিতে হয় স্থানীয় প্রশাসনের।

মাধবপুর বাজারে সংঘর্ষ

একের পর এক সংঘর্ষ, মৃত্যু, আত্মহত্যা আর নিখোঁজের ঘটনা ঈদের আনন্দকে বিষাদে পরিণত করেছে। পুরো উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা।

পরিশেষে গতকাল উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের কাছে টেনে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির

ট্রেনে কাটা পড়ে নিহত যুবক

উপজেলার সচেতন মহলের অনেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন:

“আমরা কি ঈদের দিনেও শান্তি রাখতে পারি না? দিন দিন মানুষ যেন অমানুষে পরিণত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আমাদের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

যেখানে আনন্দ হওয়ার কথা ছিল, সেখানেই বইল শোকের স্রোত

নিখোঁজ, আত্মহত্যা ও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে মাধবপুরে ঈদ উদযাপন

আপডেট সময় ০৫:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫