ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা Logo হাইমচরের উত্তর আলগীতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo মাধবপুরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

মৌলভীবাজারে চোরাই ৬টি সিএনজি উদ্ধার, সুনামগঞ্জ থেকে আটক ১

**আব্দুল বাছিত খান, মৌলভীবাজার প্রতিনিধি :**
মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এসময় সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকা থেকে আব্দুল কাইয়ুম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

করিমনগর থেকে চুরি, ছাতকে অভিযান

গত ৪ আগস্ট রাতে মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের করিমনগর ভূমি অফিস সংলগ্ন সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। চুরির ঘটনায় মালিকদের অভিযোগের ভিত্তিতে সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া ও এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয়।

উদ্ধার অভিযান ও মূল্যমান

পরদিন ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি ছাড়াও আরও ২টি অজ্ঞাত সিএনজি উদ্ধার করা হয়। উদ্ধার করা ৬টি অটোরিকশার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

থানার বক্তব্য ও মামলা

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, “এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

error:

মৌলভীবাজারে চোরাই ৬টি সিএনজি উদ্ধার, সুনামগঞ্জ থেকে আটক ১

আপডেট সময় ০৬:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫