ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ছাত্রদলের কমিটি ঘোষণা

হবিগঞ্জ জেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড। শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত ছাত্রদলের অফিসিয়াল প্যাডে এসব কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি গঠিত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—বাহুবলের দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদরাসা, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ দারুসুন্নাহ কামিল মাদরাসা, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা, মাধবপুরের ধর্মঘর ডিগ্রি কলেজ ও চৌমুহনী খুরশিদ জাহানা হাইস্কুল অ্যান্ড কলেজ, বানিয়াচং আইডিয়াল কলেজ, নবীগঞ্জের সৈয়দপুর বাজার কামিল মাদরাসা, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কবির কলেজিয়েট একাডেমি, রাগিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসা, লাখাইয়ের জিরুন্ডা মানপুর ফাজিল মাদরাসা, বানিয়াচংয়ের সুফিয়া মতিন মহিলা কলেজ, দিনারপুর কলেজ নবীগঞ্জ এবং চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদরাসা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, “এই ১৭টি প্রতিষ্ঠানে এতদিন ছাত্রদলের কোনো সক্রিয় কমিটি ছিল না। কেন্দ্রীয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম পুনরায় সক্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। তরুণ নেতৃত্বের হাত ধরে ভবিষ্যতে সংগঠন আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

হবিগঞ্জে ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ছাত্রদলের কমিটি ঘোষণা

আপডেট সময় ০৪:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫