ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নবীগঞ্জে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো ৪৫টি ছাগল, সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ কৃষক

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনা।

গতকাল শুক্রবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কৃষক ফয়জুল হকের ছাগলের খামারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় খামারে থাকা প্রায় ৪৫টি ছাগল।

ফয়জুল হক জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে নিজের বাড়িতে গড়ে তুলেছিলেন এই ছাগলের ফার্ম। স্বপ্ন দেখেছিলেন স্বাবলম্বী হওয়ার। কিন্তু এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার স্বপ্ন, তার শ্রম, তার ভবিষ্যৎ।

খামারটি বসত ঘর থেকে কিছুটা দূরে ছিল, তাই বড় ধরনের প্রাণহানি না ঘটলেও, ছাগলঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার সময় পরিবার ঘুমিয়ে  ছিলেন। পরে আগুন দেখতে পেরে চিৎকার করলে গ্রামের লোকজন এসে আগুন নিবান। আর ততক্ষণে পুড়ে মরে যায় সব ছাগল। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

এলাকাবাসী বলেন, যারা এমন নৃশংসভাবে নিরীহ প্রাণীদের পুড়িয়ে হত্যা করতে পারে, তারা মানুষরূপী পশু ছাড়া আর কিছুই নয়।তাছাড়া,ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ ও নিন্দা।

অনেকে এ ঘটনাকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

অশ্রুসিক্ত চোখে ফয়জুল হক বললেন, চোখে স্বপ্ন ছিল, ছাগলগুলোই ছিল আমার ভরসা… সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কী করব।এমন মর্মান্তিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নবীগঞ্জে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো ৪৫টি ছাগল, সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ কৃষক

আপডেট সময় ১০:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫