ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নবীগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে মসজিদের নামকরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোলডুবা গ্রামের ছালেহ আহমদ ও আছাব মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
ওই গ্রামের একটি মসজিদ ঘোলডুবা উত্তরপাড় জামে মসজিদ সম্প্রতি ছালেহ আহমদ তার পক্ষ থেকে নাম পরিবর্তন করে ঘোলডুবা উত্তরপাড় জামে মসজিদ (বড় বাড়ি) নামে নতুনভাবে নামকরণ করেন।

নতুন নামের সাথে বড় বাড় যুক্ত করায় সোমবার সন্ধ্যায় প্রতিবাদ জানান আছাব মিয়া। এতে দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়।

এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মাহমুদ চৌধুরী ও মুনাইয়ম আহমেদকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক নাম জানা যায়নি। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসআই অনিক পাল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

নবীগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ১১:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫