ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন

মসজিদের দোতলা থেকে শিশু কন্যার লাশ উদ্ধার, পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা

সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি মসজিদের দোতলা থেকে ৯ বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শিশুটিকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।

শনিবার (৫ জুলাই) নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার একটি মসজিদের দোতলায় শিশুটির মরদেহ দেখতে পান মক্তবে আসা কয়েকজন শিক্ষার্থী। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধের আলামতও দেখা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, শিশুটি শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে খোঁজ চলছিল।

লেখার উপরে চাপ দিলেই চলে যাবেন ফেসবুক পেইজ এ।।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

error:

মসজিদের দোতলা থেকে শিশু কন্যার লাশ উদ্ধার, পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা

আপডেট সময় ০২:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫