ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন আটক

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই ২০২৫ সন্ধ্যা ৮টা থেকে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মুকুন্দপুর, সিংগারবিল, লক্ষীপুর, ধর্মঘর ও হরষপুর এলাকায় তল্লাশি চালিয়ে ২,৮৪৯ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ১২৪ বোতল ইস্কফ সিরাপ, ২ বোতল ভারতীয় মদ, একটি সিএনজি, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১,৩৬০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—প্রান্ত রায় (২২), পিতা: বিজয় রায় এবং রাহুল দেবনাথ (২৬), পিতা: রমেশ দেবনাথ। দুজনেরই বাড়ি মাধবপুর উপজেলার গোমটিয়া এলাকায়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদক ও জব্দকৃত যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৯ হাজার ৫১০ টাকা। আটক আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন মাদক ব্যাটালিয়ন সদর দফতরে ধ্বংসের জন্য জমা রাখা হয়েছে এবং যানবাহন বিজয়নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল সিও লেঃ কর্ণেল জাব্বার আহমেদ জানান, “সীমান্ত দিয়ে যেকোন ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন আটক

আপডেট সময় ০২:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫