ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

বিজিবি সদস্যের পা ধরে ক্ষমা চাচ্ছেন বিএসএফ সদস্য। ছবি : ভিডিও থেকে নেওয়া

দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ-ভারত সীমান্তে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর ‘বিড়ালে’ পরিণত হয়েছে প্রতিবেশী দেশটির সীমান্তরক্ষীরা। সীমান্তে পিঠের পরিবর্তে বুক দেখাতে শুরু করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজিবির কাছে ধরা পড়ে বিএসএফ সদস্যরা। পরে বিজিবি সদস্যদের পায়ে ধরে আকুতি-মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন দুই বিএসএফ সদস্য। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয়। মন্তব্যের ঘরে পিন পোস্টে তিনি বলেন, ‘অনুগ্রহ করে মনে রাখবেন, ঘটনাটি ও ফুটেজটি বিজিবি কর্তৃপক্ষ যাচাই করেছে’।

ওই পোস্টে তিনি লেখেন, অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন।

জুলকারনাইন সায়ের আরও লেখেন, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুজন বিএসএফ জাওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাবাশ বর্ডার গার্ড বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

আপডেট সময় ০৪:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫