ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুরের তেলিয়াপাড়ায় মাজার পরিচালনা নিয়ে মারামারি

বাংলার খবর ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া হযরত শাহ চাঁন মিয়া সাহেবের মাজার পরিচালনা নিয়ে মারামারি। বুধবার বেলা ১১ টায় মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানাগেছে মাজারের ওরশ উদযাপনকে সামনে রেখে বুধবার সকালে মাজারে সমবেত হন ভক্ত বৃন্দরা। কার নেতৃত্বে মাজারের ওরস উদযাপিত হবে এ নিয়ে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও অপরপক্ষ সাইমন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ নিয়ে তর্কবিতর্ক দেখা দেয়। এক পর্যায়ে এ নিয়ে দুপক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।

ইটপাটকেল উভয়পক্ষের ৪/৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে পুলিশ মাজারে যাওয়ার পর পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য গত তিন বছর ধরে মাজার পরিচালনা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। হযরত শাহ চাঁন সাহেব একজন আধ্যাত্মিক পীর ছিলেন।সারাদেশে তাঁর অনেক ভক্ত অনুরাগী মুরিদান রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম রোববার বার্ষিক ওরস অনুষ্টিত হয়।এতে সারাদেশ থেকে লাখো মুসুল্লির সমাবেশ ঘটে। সারারাত ব্যাপি মাজারে ওয়াজ মাহফিল, জিকির ও দোয়া অনুষ্টিত হয়। গরুছাগল জবাই করে শিন্নি করা হয়। কিন্তু এখন পরিচালনা নিয়ে দেখা দিযেছে সমস্যা।ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন,হযরত শাহ চাঁন মিয়া পীর সাহেবের নিকট আত্বীয় ও ভক্তদের নিয়ে সারাবছর ওরস উদযাপিত হয়ে আসছে। কিন্তু গত ৩/৪ বছর রাজনৈতিক প্রভাব কাটিয়ে জোরপূর্বক মাজার দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দলের গুটিকয়েক লোক।যেটি মাজারের ভক্ত অনুরাগীরা মানতে রাজি নন। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুরের তেলিয়াপাড়ায় মাজার পরিচালনা নিয়ে মারামারি

আপডেট সময় ০৫:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫