ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ২৩ শিক্ষককে অব্যাহতি

হবিগঞ্জের চুনারুঘাটে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। সোমবার চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে দাখিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলাকালে তাদের এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। তিনি জানান, সোমবার চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথম পর্বের পরীক্ষা ছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে তিনি কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে নৈর্ব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা। তাই দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সব শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

এদিকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের নাম-ঠিকানা চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা তথ্য দিতে টালবাহানা করেন।

কেন্দ্র সচিব মাওলানা আফসার আহমেদ তালুকদারের মোবাইলে বারবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ২৩ শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় ০৯:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫