ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক

সৌদি যেতে ইচ্ছুক চালকদের ‘দক্ষতা যাচাই’ করবে বিআরটিসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৭৭১ Time View

তাকামলের (সৌদির সরকার অনুমোদিত দেশটির সংস্থা) আওতায় সৌদি আরব গমনেচ্ছু চালকদের ‘দক্ষতা যাচাই’ করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিআরটিএ এর মুখপাত্র মোস্তকিন ভূঁঞা বিষয়টি জানিয়ে বলেন, “বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সৌদি আরবে বাস চালক, ট্রাক চালক, ভারী ট্রাক চালক ও ট্রেইলার ট্রাক চালকদের চাহিদা রয়েছে। স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রামের (এসভিপি) আওতায় সৌদি আরব গমনেচ্ছু চালকদের দেশটিতে গমণের পূর্বে দক্ষতা যাচাই করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। গাজীপুরস্থ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউটে দক্ষতা যাচাইয়ের কাজটি করবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের পরিবহন ভবন এর সভাকক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর মধ্যে এ ইস্যুতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন ১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৫৪টি পেশায় উক্ত ‘দক্ষতা যাচাই’ করা হচ্ছে। বিএমইটির সাথে ‘তাকামল’ এর এই কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সে অনুযায়ী বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কর্মীরা ‘দক্ষতা যাচাই’ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ হতে সৌদি আরবে যাচ্ছে। ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি কর্মী এসভিপি’র মাধ্যমে সৌদি আরবে গিয়েছে।

বিআরটিএ- এর পক্ষ থেকে জানানো হয়, চাহিদা বিবেচনায় সৌদি আরবের ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ এর ‘তাকামল’ এর আওতায় এসভিপি’র মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মীদের দক্ষতা যাচাই করে সৌদি আরবে পাঠানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর

error:

সৌদি যেতে ইচ্ছুক চালকদের ‘দক্ষতা যাচাই’ করবে বিআরটিসি

আপডেট সময় ০১:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫