ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

বেলুচিস্তানের চার এলাকা ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে নিহত ১৫

ফাইল ছবি

বাংলার খবর ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। অভিযানের পর জেলার চারটি এলাকা পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করার দাবি করা হয়েছে। এলাকাগুলো হলো কিল্লি পাসান্দ খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি। শনিবার (২১ নভেম্বর) রেডিও পাকিস্তান এ তথ্য জানায়।

‘অপারেশন রাদ্দুল ফিতনা-৩’ নামে পরিচালিত এই অভিযানের প্রথম ধাপে পাঁচজন এবং দ্বিতীয় ধাপে ১০ জন নিহত হয় বলে জানানো হয়েছে। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং কয়েকটি আস্তানা ধ্বংস করার কথাও বলা হয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করে থাকে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর পেশাদারি, সাহস ও সক্ষমতার প্রশংসা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও এক বিবৃতিতে বাহিনীকে অভিনন্দন জানান।

এর আগে ১৪ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এক সেনা কর্মকর্তা ও এক সৈনিক নিহত হন, সে সময় আটজন জঙ্গি নিহত হয় বলে জানানো হয়েছিল। ১৩ নভেম্বর দেশটির আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানায়, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় অভিযানে ৭৪ জন নিহত হয়েছে। নিহতের এসব সংখ্যা সরকারি দাবি, স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

বেলুচিস্তানের চার এলাকা ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে নিহত ১৫

আপডেট সময় ০৪:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬