ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

আগামী বছরের এশিয়া কাপকে সামনে রেখে ঘরের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের বোর্ডই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে বিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশে তিন দলের একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব তোলে বিসিবি। ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

বিসিবির এক কর্মকর্তা জানান, দুই দেশই পরিকল্পনাটিকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে। তবে প্রস্তাবটি যেহেতু বাংলাদেশের দিক থেকে এসেছে, তাই এখনই তা ঘোষণা করা সম্ভব নয়। পাকিস্তান ও শ্রীলঙ্কা পরে জানাবে তারা সিরিজে খেলবে কি না।

পিসিবি সভাপতি মহসিন নাকভি শুরুতে বিষয়টিকে বিশ্বকাপের প্রস্তুতির সঙ্গে যুক্ত করে উল্লেখ করেছিলেন। পরে বিসিবি স্পষ্ট করে, এই ত্রিদেশীয় সিরিজের লক্ষ্য মূলত এশিয়া কাপের প্রস্তুতি, বিশ্বকাপ নয়।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

বাংলাদেশ সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ আয়োজন করেছিল, সেবার স্বাগতিকরা রানার্সআপ হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির জন্য ২০২৭ সালের এশিয়া কাপ হতে যাচ্ছে প্রথম বড় আয়োজন। মহাদেশীয় এই আসরের আগে ম্যাচ অনুশীলন ও ছন্দ খুঁজে পেতে ত্রিদেশীয় সিরিজটি দলগুলোর জন্য কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৪:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬