ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর তিনি জেলাটিতে আসবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সফরের দিন প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত একটি ক্রীড়া উৎসবে অংশ নেবেন। সেখানে তিনি অঞ্চলটির ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন। একই অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখারও কথা রয়েছে তাঁর।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

এ ছাড়া সফরকালে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন এবং জেলা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী খেলাধুলা উপভোগ করবেন।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে শহরের পুরাতন বাসস্টেশনে একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে আলাদা দুটি সমাবেশে অংশ নেন।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

প্রধানমন্ত্রীর আসন্ন সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আরও পড়ুন: এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬