
বাংলার খবর ডেস্ক:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) রাজস্ব খাতভুক্ত চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত ২০ নভেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন মোট ২১ জন প্রার্থী। বারির সেবা ও সরবরাহ উইংয়ের পরিচালক ড. মো. মোশাররফ হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ম গ্রেডের গ্রন্থাগারিক পদে ৬ জন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৫ জন, এস্টিমেটর পদে ৫ জন এবং ফোরম্যান পদে ৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসহ পূর্ণাঙ্গ ফলাফল বারির ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: মাধবপুরে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























