ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

বিজয়ের মাস ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দুই নেতাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ৭ ডিসেম্বর সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন। ৭ ও ৮ ডিসেম্বর মিলিয়ে তিনি ঢাকায় প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করবেন। এরপর তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিএনপি সরকার গঠনের পর এটিই হবে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয় আলোচনায় আসতে পারে। সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে, যা নিয়ে আলোচনা চলছে। সফরের প্রস্তুতি নিয়ে ১৮ নভেম্বর পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভাও হয়েছে।

আলোচনায় বড় গুরুত্ব পেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার বিষয়টি। ২০২৪ সাল থেকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ রয়েছে। চলতি বছরের জুনে মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সফরের প্রস্তুতিও চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাঁর সফরের নির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৮:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬