
বাংলার খবর ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ আট দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দাবিগুলো তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, ট্রাইব্যুনালের মামলা ও রায় বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি, পানি ও সারের দাম কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, বেকারদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংখ্যালঘুদের সুরক্ষা, জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ এবং কারামুক্ত জঙ্গি ও সন্ত্রাসীদের আবার গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় উপস্থিত ছিলেন।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচির কথা ভাবছে এনসিপি
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 























