
বাংলার খবর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন অনেকটা ব্যক্তিগত বাড়ির মতো ব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে বিয়ের অনুষ্ঠানের তোরণ। ভবনের ভেতরে ও বারান্দায় শুকাতে দেওয়া হয়েছে কাপড়, বিদ্যালয়ের জায়গায় শুকানো হচ্ছে ধানও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়টিতে এমন দৃশ্য দেখা গেছে। বিয়ের অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় ভবনের ভেতরে আতশবাজি ফোটানোর চিত্রও পাওয়া গেছে বলে জানা যায়। সব মিলিয়ে বিদ্যালয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে ঘরোয়া ভবনের রূপ নিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সরকারি অর্থে চলা একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও ভবন কীভাবে পারিবারিক কাজে ব্যবহার হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মানুষ। শিশুদের পড়াশোনার পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তাঁরা। বিদ্যালয়ের সম্পদ দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও কথা উঠছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুতানা জানান, এসব বিষয়ে তিনি কিছু জানেন না।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানে যেকোনো অনুষ্ঠান করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগে, এ বিষয়ে তিনি কিছু জানতেন না। তিনি জানান, সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 
























