ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

বাংলাদেশ নারী ক্রিকেট দলে নেতৃত্বে পরিবর্তন আসছে। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন তিনি।

ক্রিকবাজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, টি-টোয়েন্টির নেতৃত্বের দায়িত্ব থেকে সরে গিয়ে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান নিগার। মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি।

২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন নিগার সুলতানা। তাঁর নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্যের একটি আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই আসরে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ নারী দল।

সেই বিশ্বকাপে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসাল করেন নিগার। তবে টি-টোয়েন্টিতে তাঁর নেতৃত্বের পুরো সময়টা সাফল্যে ভরা ছিল না।

২০২৬ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে দল। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও মিশ্র ফল পায় বাংলাদেশ।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পায় দুটি ম্যাচে। ধারাবাহিকতার ঘাটতি নিয়ে এসব ফলাফলের পর টি-টোয়েন্টিতে নিগারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

এশিয়ান গেমসের পর তিনি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লে এই সংস্করণে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ নারী দল। তবে ওয়ানডেতে দলের নেতৃত্বের দায়িত্ব নিগার সুলতানার কাছেই থাকছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

error:

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

আপডেট সময় ১০:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬