ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন পিএইচপি ফ্যামিলির ইন-হাউস ফুটবল টুর্নামেন্ট

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পিএইচপি ফ্যামিলি আয়োজিত ইন-হাউস ফুটবল টুর্নামেন্ট। প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবনে বিনোদনের সুযোগ করে দিতেই এ আয়োজন করা হয়।

‘অক্সিজেন স্পোর্টস জোন’-এ আয়োজিত এই টুর্নামেন্টে পিএইচপি ফ্যামিলির বিভিন্ন ইউনিটের খেলোয়াড়দের নিয়ে গঠিত ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো—এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স, পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস এবং আইরন টাইটানস।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে পিএইচপি পরিচালক নুভেদ ইকবালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পেপার ফিনিক্সকে ২-০ গোলে পরাজিত করে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইরন টাইটানস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আইরন টাইটানসের মঈন গোল্ডেন বুট লাভ করেন। একই দলের ইরাম নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এছাড়া পিএইচপি ফ্যামিলির পরিচালক তারজিয়া আনোয়ারের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এরাবিয়ান ওয়ারিয়র্স ফেয়ার প্লে ট্রফি অর্জন করে।

খেলা শেষে সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা ও পিএইচপি ফ্যামিলির পরিচালক ভিক্টর মিজান মহসিন, নুভেদ মিজান ইকবাল, তারজিয়া আনোয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান এবং পরিচালক তাহমিনা মিজান।

উদ্বোধনী বক্তব্যে সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। জীবনে সাফল্য-ব্যর্থতা যেমন রয়েছে, খেলাধুলাও মানুষকে সেই বাস্তবতা গ্রহণের শিক্ষা দেয়। খেলাধুলা মনোবল বৃদ্ধি করে, নির্মল আনন্দ দেয় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তোলে।

পিএইচপি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ‘অক্সিজেন স্পোর্টস জোন’ দিনভর পিএইচপি ফ্যামিলির পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, সদস্যদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে ভবিষ্যতেও নিয়মিত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

error:

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন পিএইচপি ফ্যামিলির ইন-হাউস ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় ১১:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬