ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী Logo বিশ্বকাপ উন্মাদনায় শাহজালালপুরে প্রীতি ফুটবল ম্যাচ, উৎসবমুখর পরিবেশ Logo সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান Logo মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল Logo লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট Logo বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং Logo লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ Logo সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ Logo বিশ্বমঞ্চে মাধবপুরের কৃতি সন্তান রাবাব ফাতিমা, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি Logo বন বিভাগ ও সাতছড়ি সিএমসির যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার

বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং

বিশ্বকাপ জয়ের গৌরব এতদিন ট্রফি ও পদকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপজয়ীদের স্মরণীয় অর্জনকে আরও বিশেষভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং থাকবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং সীমিত সংস্করণ হিসেবে সমর্থকদের জন্য বাজারজাত করা হবে।

ফাইনাল ম্যাচ শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকীভাবে একটি অস্থায়ী রিং তুলে দেওয়া হবে। পরে দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রতিটি রিংয়ে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচিতি এবং পৃথক সিরিয়াল নম্বর থাকবে। পাশাপাশি প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে অথেনটিসিটির সনদ, যা এর স্বকীয়তা নিশ্চিত করবে।

ফিফার এই নতুন উদ্যোগকে বিশ্বকাপজয়ীদের সম্মাননা আরও অনন্য করে তোলার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফুটবলপ্রেমীদের মধ্যেও বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের মাধ্যমে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামবে। বিজয়ী দলই প্রথমবারের মতো এই বিশেষ চ্যাম্পিয়নশিপ রিংয়ের সম্মান লাভ করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী

বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং

আপডেট সময় ১০:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬