ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা Logo জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: এমপি সৈয়দ ফয়সল Logo বুল্লা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে কুলসুমা আক্তারের প্রার্থিতা ঘোষণা Logo লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি মাইন উদ্দিন গ্রেফতার Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জমির আলীর কৃতজ্ঞতা প্রকাশ Logo রাজপথের রাজনীতি থেকে সংসদে এম এ হান্নান, নাসিরনগরে উন্নয়ন কর্মকাণ্ডে নজর Logo নাসিরনগরের দোকানে শিশুরা কী খাচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা Logo অটোরিকশা চালক আরজান হত্যা: মোবাইল ফোনের সূত্রে রহস্যের জট খুলেছে পিবিআই Logo নাসিরনগরে জেলের জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির দাবি

বাহুবলে ফুটপাত ও মসজিদের রাস্তা দখল করে ব্যবসা: চরম ভোগান্তিতে পথচারী ও মুসল্লিরা

মোঃ সুমন মিয়া, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রধান মাছ বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক, বড় জামে মসজিদের প্রবেশপথ এবং করাঙ্গি নদীর ঘাটে যাতায়াতের রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন একশ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী। এর ফলে প্রতিদিন বাজারের ক্রেতা-বিক্রেতা, সাধারণ পথচারী ও মসজিদে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই এলাকার ফুটপাত ও রাস্তার বড় অংশজুড়ে ভাসমান দোকানপাট বসানোয় চলাচলের পথ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে নারী ক্রেতা ও মুসল্লিদের যাতায়াতে চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার মৌখিকভাবে নিষেধ করা সত্ত্বেও প্রভাবশালী চক্রটি কোনো তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভয়ে অনেকে সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার

error:

বাহুবলে ফুটপাত ও মসজিদের রাস্তা দখল করে ব্যবসা: চরম ভোগান্তিতে পথচারী ও মুসল্লিরা

আপডেট সময় ০৩:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬