
লাখাই প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানাধীন শিবলা গ্রামের সেলিম হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি গিয়াস উদ্দিনকে (৪৫) হবিগঞ্জের লাখাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লাখাই উপজেলার মাইজেরহাটি গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন ওই গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় দায়ের করা চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলায় গিয়াস উদ্দিন এজাহারনামীয় অন্যতম আসামি। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
বাংলার খবর ডেস্ক : 



















