ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, মিলবে ৭৩৬ আসন Logo ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া Logo মুসলমানদের হেয় করা নিয়ে ক্লান্ত, কোরআনের আয়াত উদ্ধৃত করলেন বিল ক্লিনটন Logo মাধবপুরে অর্থাভাবে থমকে যাওয়ার শঙ্কা আশরাফুলের চিকিৎসা, সহযোগিতার আবেদন Logo জামায়াতের অনুমোদনে এনসিপির নতুন কমিটি, রাশেদ খাঁনের অভিযোগ Logo মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি সৈয়দ মো. শাহজাহানের কৃতজ্ঞতা Logo অষ্টগ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার Logo লাখাইয়ে বিয়েবাড়িতে আইফোন ও টাকা চুরি, গাছে বেঁধে যুবককে আটক Logo মাধবপুরে এতিম পরিবারের পাশে স্বচ্ছতা গ্রুপ, দিল ২৫ হাজার টাকা Logo শাহবাগে ৩০ অক্টোবর গণবিক্ষোভের ঘোষণা এনসিপির, তিন দফা দাবি

কলকাতায় গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে এবং তাদের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক। বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে হোটেলটির চারতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হোটেলের সংকীর্ণ যাতায়াত পথ এবং অতিরিক্ত ধোঁয়ার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। এই ঘটনায় প্রায় ৬০ জনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনার উপস্থিত রয়েছেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, মিলবে ৭৩৬ আসন

error:

কলকাতায় গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি

আপডেট সময় ০২:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬