ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

নেতাকর্মীদের ঐক্যই উন্নয়নের শক্তি: চুনারুঘাটে এমপি সৈয়দ মো. ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। দীর্ঘ সময় নানা প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংগঠিত রাখতে তৃণমূলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মতামত ও পরামর্শকে মূল্যায়ন করেই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান তিনি।

চুনারুঘাট উপজেলায় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের আস্থা অর্জনে ভূমিকা রেখেছেন। তাদের পরিশ্রম ও ত্যাগের ফলেই জনগণের সেবা করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবেন।

তিনি আরও বলেন, দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। জনগণের আস্থা অটুট রাখতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের সঞ্চালনায় এবং সিনিয়র সহসভাপতি জমরুত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং জনগণের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

নেতাকর্মীদের ঐক্যই উন্নয়নের শক্তি: চুনারুঘাটে এমপি সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ০৫:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬