ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ‘শহীদের আত্মত্যাগ স্মরণে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি মোহাম্মদ জসীমউদ্দীন বাহার, সহকারী সেক্রেটারি সাদিক জাফর, ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ হাফিজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, ওই ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মী নিহত হন। দিনটি দলটির ইতিহাসে একটি শোকাবহ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। নিহতদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, অতীতের সহিংস ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশে শান্তি, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক ঐক্য জোরদারের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৮:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬