ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী Logo বিশ্বকাপ উন্মাদনায় শাহজালালপুরে প্রীতি ফুটবল ম্যাচ, উৎসবমুখর পরিবেশ Logo সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান Logo মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল Logo লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট Logo বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং Logo লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ Logo সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ Logo বিশ্বমঞ্চে মাধবপুরের কৃতি সন্তান রাবাব ফাতিমা, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি Logo বন বিভাগ ও সাতছড়ি সিএমসির যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার

সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং বন রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সাতছড়ি রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন। সভা পরিচালনা করেন তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মহালদার। মুখ্য আলোচক ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী আব্দুল জাহির মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসা মিয়া, উপজেলা উলামা দলের সভাপতি আবুল কাশেম, পাইকপাড়া ইউনিয়ন যুবদল নেতা কবির মিয়া, ছাত্রদল নেতা আরিফুর রহমান, সাতছড়ি ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত রঞ্জন দেববর্মা, যুবদল নেতা ফাহিম মিয়া ও মোনায়েম মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সভায় বন বিভাগের ফরেস্ট গার্ড, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানের বন ও বন্যপ্রাণী রক্ষায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করতে হবে। বনজ সম্পদ চোরাকারবারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং বন এলাকায় নিয়মিত টহল জোরদার করতে হবে।

সভায় সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) পুনর্গঠন, বন এলাকার দোকানগুলো পরিচ্ছন্ন রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, বন সংরক্ষণে দিন ও রাতের শিফটভিত্তিক দায়িত্ব পালন এবং বনাঞ্চলে ডাকাতি ও অপরাধ দমনে বন বিভাগের নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বন ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণ, প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী

সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান

আপডেট সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬