ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যের কারণে বিএনপির নেতা নিলোফার চৌধুরী মনির প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ সহযাত্রী ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকারও প্রশংসা করেন তিনি।

তবে সম্প্রতি একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যে গভীর অসন্তোষ প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, ওই বক্তব্যে তিনি এবং তাঁর সংগঠনের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, নিলোফার চৌধুরীর ওই বক্তব্য তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনার প্রতি সম্মান রেখে ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও দায়িত্বশীল বক্তব্য দেবেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ’

আপডেট সময় ০৭:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬