ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাড়জোড়া গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে ফিরোজ মিয়া নিজ বাড়িতে অবস্থান করছেন এবং কয়েকজনের সঙ্গে বৈঠকে রয়েছেন— এমন তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় ফিরোজ মিয়ার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে গেলেও তিনি ঘরের চাল কেটে একটি গাছের ডালে আশ্রয় নেন। পরে দীর্ঘ সময় নজরদারির পর বুধবার সকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, ফিরোজ মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা, কক্সবাজারের টেকনাফ থানা এবং রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলাও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মারামারি ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে বলে জানানো হয়েছে।

ফিরোজ মিয়া গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

error:

চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া

আপডেট সময় ০১:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬