ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

লাখাইয়ে প্রাথমিক শিক্ষায় চরম নৈরাজ্য: জেলা শহরে থেকে ‘পার্টটাইম’ চাকরি করছেন শিক্ষকরা!

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা খাতে ব্যাপক অনিয়ম ও শিক্ষকদের চরম গাফিলতির অভিযোগ উঠেছে। কর্মস্থল লাখাইয়ে হলেও অধিকাংশ শিক্ষক সপরিবারে বসবাস করছেন হবিগঞ্জ জেলা শহরে। ফলে প্রতিদিন সকাল ৯টায় স্কুল শুরু হওয়ার কথা থাকলেও অনেক শিক্ষক ১০টা, সাড়ে ১০টা, এমনকি ১১টায় বিদ্যালয়ে পৌঁছাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার সকালে লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সরেজমিনে গিয়ে কয়েকজন শিক্ষককে নির্ধারিত সময়ের পর বিভিন্ন বাস থেকে নামতে দেখা যায়। সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জ থেকে আসা একটি লোকাল বাস থেকে কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে নামতে দেখা যায়। এ সময় নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে পাঠদান চলার কথা থাকলেও তাদের বাজারে অবস্থান করতে দেখা যায়।

এর কিছুক্ষণ পর আরও কয়েকটি বাস থেকে একাধিক শিক্ষক ও শিক্ষিকাকে নামতে দেখা যায়। স্থানীয়দের দাবি, বুল্লা বাজার থেকে প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়গুলোতে পৌঁছাতে আরও সময় লাগে। ফলে অনেক শিক্ষক দুপুরের আগে বিদ্যালয়ে পৌঁছাতে পারেন না।

স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষকরা প্রতিদিন দেরিতে স্কুলে আসায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীরা দীর্ঘসময় শিক্ষকহীন অবস্থায় বসে থাকে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ব্যক্তি মন্তব্য করে জানান, এটি একদিনের ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন পরিস্থিতি চলছে।

এ বিষয়ে এক প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ইউনিয়ন পর্যায়ের খেলাধুলা কার্যক্রমে অংশ নেওয়ার কারণে তার বিদ্যালয়ে যেতে দেরি হয়েছে। তবে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা দেওয়ার পরিবর্তে সরাসরি অন্যত্র যাওয়ার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন বলেন, “আমাদের অফিসে যেখানে ১১ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র ৩ জন কর্মরত আছেন। জনবল সংকটের কারণে নিয়মিত তদারকি করা সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “লাখাই উপজেলার অনেক শিক্ষক দেরিতে বিদ্যালয়ে আসতে অভ্যস্ত হয়ে গেছেন। চেষ্টা করেও তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।”

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা দ্রুত এ অনিয়ম বন্ধে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

error:

লাখাইয়ে প্রাথমিক শিক্ষায় চরম নৈরাজ্য: জেলা শহরে থেকে ‘পার্টটাইম’ চাকরি করছেন শিক্ষকরা!

আপডেট সময় ১২:৪৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬