ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ নোয়াগাঁও এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সুতাং নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম সাদেক আহমেদ পায়েল ওরফে পয়েন (৩০)। তিনি নোয়াগাঁও গ্রামের মুজাম্মিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক আহমেদ পায়েল তার ছোট ভাই পলাশকে নিয়ে নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে পায়েল নৌকা থেকে সুতাং নদীতে পড়ে তলিয়ে যান।

৪ নম্বর বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ফারুক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ যুবককে উদ্ধারে লাখাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও উপপরিদর্শক প্রণয় কুমার সরকারসহ একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পায়েলকে উদ্ধারে সুতাং নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

আপডেট সময় ১০:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬