ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

লাখাইয়ের পূর্ব সিংহগ্রামের মুরব্বি ফিরুজ আলী আর নেই

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের বিশিষ্ট মুরব্বি ও সর্বজনশ্রদ্ধেয় অভিভাবক ফিরুজ আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পূর্ব সিংহগ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে পূর্ব সিংহগ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ফিরুজ আলীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য মুসল্লি, এলাকার বিশিষ্ট মুরব্বি এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয়রা জানান, তিনি ছিলেন অত্যন্ত সাদা মনের মানুষ এবং এলাকার একনিষ্ঠ অভিভাবক। শুধু পূর্ব সিংহগ্রাম নয়, বরং পুরো এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। তাঁর মৃত্যুতে সমাজ এক অভিজ্ঞ ও বিজ্ঞ অভিভাবককে হারাল।

বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

লাখাইয়ের পূর্ব সিংহগ্রামের মুরব্বি ফিরুজ আলী আর নেই

আপডেট সময় ০৬:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬