ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন রাশেদা বেগম হীরা

সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয়বারের মতো চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দলটির উপদেষ্টা রাশেদা বেগম হীরা।

রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরবর্তীতে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন।

রাশেদা বেগম হীরা পূর্বে ৮ম ও ৯ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

error:

তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন রাশেদা বেগম হীরা

আপডেট সময় ১২:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬