ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা হয়েছে বারবার — মির্জা ফখরুল

হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব। মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনাকে ধারণ করেই আমরা এগিয়েছি, ভবিষ্যতেও এগিয়ে যাব।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে কখনো সহ্য করে না। ইতিহাস সাক্ষ্য দেয়—এ দেশের মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার’-এর পতন ঘটিয়ে তাদের দেশত্যাগে বাধ্য করা হয়েছে, যা আরেকটি গৌরবের ইতিহাস। আমরা জুলাই সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানের চেতনাকেও ধারণ করি।

মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি, সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ ফয়সল এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

এতে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা হয়েছে বারবার — মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬