
আগামী শনিবার বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারের বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়।
তিনি আরও বলেন, রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের সামনে আর কোনো বিকল্প নেই।
এছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বাংলার খবর ডেস্ক : 





















