ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক

চাঁদপুরের এক গ্রামে ৭ মুসল্লি নিয়ে ঈদ উদযাপন

চাঁদপুরের একটি গ্রামে মাত্র ৭ জন মুসল্লি নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যতিক্রমী হিসেবে আলোচনার সৃষ্টি করেছে।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে একটি ছোট জামাতের মাধ্যমে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মাইকযোগে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে নামাজের আয়োজন করা হয়।

জানা গেছে, স্থানীয়ভাবে পরিচিত সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই নামাজে অংশ নেন। জামাতে অংশগ্রহণকারী মুসল্লির সংখ্যা ছিল মাত্র ৭ জন।

তারা আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের আগেই ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেন। বিশেষ করে আফগানিস্তান, মালি ও নাইজারের চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছান।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, “ইসলাম একটি বৈশ্বিক ধর্ম, চাঁদও একটি। তাই ঈদও একই দিনে হওয়া উচিত—এই বিশ্বাস থেকেই আমরা ঈদের নামাজ আদায় করেছি।”

স্থানীয়দের মতে, এত অল্প সংখ্যক মুসল্লি নিয়ে এবং প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ঈদ উদযাপনের ঘটনা এলাকায় আগে কখনও দেখা যায়নি।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের

error:

চাঁদপুরের এক গ্রামে ৭ মুসল্লি নিয়ে ঈদ উদযাপন

আপডেট সময় ১০:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬