ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ মোঃ শামীম আনোয়ারকে চায় জনগণ

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ারকে দেখতে চান জেলার সাধারণ জনগণ ও বিভিন্ন জনপ্রতিনিধি। ইতোমধ্যে বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সৈয়দ মোঃ শামীম আনোয়ার হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সাবেক দুইবারের সদস্য। তিনি সদস্যদের ভোটে পরপর দুইবার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

তিনি নোয়াপাড়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি সাবেক এমপি মরহুম সৈয়দ সঈদ উদ্দীন আহমেদের ছেলে। এছাড়া তিনি সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মোঃ কায়সারের ভাই এবং সাবেক জেলা বিএনপির সভাপতি ও হবিগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য এস.এম. ফয়সলের ছোট ভাই।

জানা যায়, তিনি বিএনপিপন্থী হয়েও বিগত দুইটি জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে সহকর্মী সদস্যদের আস্থায় পরপর দুইবার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

তৎকালীন সরকারের সময় তার ওপর বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। সে সময় এক সভায় ‘জয় বাংলা’ বলতে বাধ্য করা হলে তিনি সভাস্থল ত্যাগ করে বলেন, তিনি বিএনপির কর্মী এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কথাই বলবেন।

রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন যুবদল ও বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাধবপুর উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদানসহ তৃণমূলের পাশে ছিলেন বলে নেতাকর্মীরা জানান।

এ বিষয়ে সৈয়দ মোঃ শামীম আনোয়ার বলেন, দেশনায়ক তারেক রহমান যদি তাকে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে তিনি হবিগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ মোঃ শামীম আনোয়ারকে চায় জনগণ

আপডেট সময় ০৪:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬