ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লুকোচুরি আর কত? ৪১ ঘণ্টা অন্ধকারে লাখাই, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বিভ্রান্তিকর তথ্যে ক্ষোভ Logo প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের গাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা Logo মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ চুনারুঘাটের সড়ক Logo টানা বর্ষণে মৌলভীবাজারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার Logo লাখাইয়ে দুর্যোগের তান্ডব: অন্ধকারে ডুবছে শিক্ষা, কুপি বাতিই ভরসা; পানির নিচে কৃষকের স্বপ্ন আর খামারির হাহাকার Logo মাধবপুরে আগাম বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি, সর্বস্ব হারানোর আশঙ্কা Logo ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮ প্রস্তাব, রাষ্ট্রপতি-স্পিকারের সঙ্গে সাক্ষাৎ Logo পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ Logo তালশহর স্টেশনে ইঞ্জিন বিকল, থেমে গেল কালনী এক্সপ্রেস—ভোগান্তিতে ঢাকাগামী যাত্রী Logo আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ২

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনে লাখাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

সভায় দিবসগুলো যথাযথভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন (পজিব) কর্মকর্তা কে এম সাহেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) তুফাজ্জ্বল হোসেন খান, উপজেলা সমবায় অফিসার কান্তি ভূষণ সেন গুপ্ত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুন্নাহার বেগম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কেশব চন্দ্র রায়।

সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক এবং জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই শাখার সভাপতি পারভেজ হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহিদদের স্মরণ এবং ২৬ মার্চের মহান স্বাধীনতা দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লুকোচুরি আর কত? ৪১ ঘণ্টা অন্ধকারে লাখাই, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বিভ্রান্তিকর তথ্যে ক্ষোভ

error:

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনে লাখাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আপডেট সময় ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬