ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী Logo মাধবপুরে চিকিৎসক সংকটে দুই স্বাস্থ্যকেন্দ্র, মিডওয়াইফ দিয়ে চলছে সেবা Logo হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo হারিয়ে যাচ্ছে দলবেঁধে ধান কাটার উৎসব Logo হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ Logo লাখাইয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের উদ্যোগে খামারি সম্মেলন অনুষ্ঠিত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যে একটি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন—স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

ভারতীয় বিমানবাহিনী জানায়, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে আসামের কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর তথ্যমতে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যুদ্ধবিমানটি যোরহাট এয়ারফোর্স স্টেশন থেকে উড্ডয়ন করে। পরে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

স্থানীয় বাসিন্দারা প্রথমে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনে বিষয়টি টের পান। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।

সুখোই এসইউ–৩০ এমকেআই একটি দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান, যা রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই তৈরি করেছে। বর্তমানে ভারতের সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) দেশটির বিমানবাহিনীর জন্য এই যুদ্ধবিমান উৎপাদন করে থাকে।

এই দুর্ঘটনায় নিহত দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির

error:

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আপডেট সময় ০২:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬