ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

গণতন্ত্রের যাত্রা শুরু, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

অবশেষে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রধান হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান।

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। দেশব্যাপী এই নির্বাচন ঘিরে কোটি কোটি ভোটারের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গড়ে ভোট প্রদানের হার উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছায়।

সংঘাত ও সহিংসতার নানা শঙ্কা উপেক্ষা করে সারাদেশে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী বিএনপি ইতোমধ্যে ২০০-এর বেশি আসনে বিজয় নিশ্চিত করেছে এবং আরও কয়েকটি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছে এবং কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

গণতন্ত্রের যাত্রা শুরু, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬