ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

চুনারুঘাটে কাউন্সিলর লাল মিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট:

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উত্তর আমকান্দি এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলর মো. লাল মিয়া স্মৃতি ফ্রিজকাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল।

উত্তর আমকান্দি স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্বর্গীয় ইশ্বর পাল মাঠ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় হাজারো দর্শকের সমাগম ঘটে। পুরুষ ও নারীর পাশাপাশি বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. ইদ্রিছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা নাজিম উদ্দিন সামছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ আলী মীর, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর সাহেব আলী এবং উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

চুনারুঘাটে কাউন্সিলর লাল মিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬