ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি

জার্মানির গোলবন্যায় বিশ্বকাপ শুরু, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ‘ই’ গ্রুপের ম্যাচে অভিষিক্ত কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে জার্মানরা।

রোববার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় তারা। তবে ১৪ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার দুর্দান্ত শটে সমতায় ফেরে কুরাসাও।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় জার্মানি। ৩৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।

বিরতির পর আরও ভয়ংকর রূপ ধারণ করে জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জশুয়া কিমিখের পাস থেকে গোল করেন জামাল মুসিয়ালা। এরপর ধারাবাহিক আক্রমণে কুরাসাওয়ের রক্ষণভাগকে চাপে ফেলে আরও তিনটি গোল করে জার্মানরা।

ম্যাচের ৬৮তম মিনিটে নাথানিয়েল ব্রাউন, ৭৮তম মিনিটে ডেনিজ উনদাভ এবং ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাই হাভার্টজ। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জার্মানি।

এর আগে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে বিস্মিত করেছিল জার্মানি। ১২ বছর পর আবারও একই ব্যবধানে জয় তুলে নিয়ে সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনল ডি মানশাফট।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

error:

জার্মানির গোলবন্যায় বিশ্বকাপ শুরু, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

আপডেট সময় ০১:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬