ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

চুনারুঘাটে খোয়াই নদীর বৈধ বালু মহালে জরিমানা ও ভাঙচুরের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি:

চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর রাজার বাজার এলাকার বৈধ বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা, পাঁচটি মেশিন জব্দ এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের পাইপ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এতে মোট প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে দাবি করেছেন বালু মহালের ইজারাদার।

অভিযোগ সূত্রে জানা যায়, খোয়াই নদীর রাজার বাজার অংশের আশ্রাফপুর ও কাকাউস মৌজায় বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচটি সেলু মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে প্রায় এক হাজার ফুট পাইপ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

খোয়াই নদীর বালু মহালের ইজারাদার মেসার্স এবিসি বিল্ডার্সের স্বত্বাধিকারী মোছা. রাজিয়া বেগম বলেন, তিনি একজন নারী উদ্যোক্তা এবং ২০২৫-২৬ অর্থবছরে হবিগঞ্জ জেলায় ব্যক্তি পর্যায়ে নারী হিসেবে সর্বোচ্চ করদাতা। তিনি জানান, ভ্যাট ও আয়করসহ প্রায় ১৫ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করে ১৪৩২ বঙ্গাব্দের জন্য খোয়াই নদীর রাজার বাজার অংশের বালু মহাল ইজারা নিয়েছেন।

তিনি আরও জানান, রাজার বাজার ব্রিজের ওপর দিয়ে বালু পরিবহনে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তিনি প্রশাসনের নির্দেশ মেনে কাকাউস মৌজায় সরাসরি বালু উত্তোলন বন্ধ রাখেন। পরে কাকাউস মৌজার বালু নদীর পশ্চিম পাশের থৈগাঁও মৌজায় সংরক্ষণের অনুমতির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন এবং নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

রাজিয়া বেগমের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা সত্ত্বেও তার ইজারাকৃত বৈধ বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, একজন বৈধ ব্যবসায়ীর প্রতি এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং তিনি ক্ষতিপূরণের দাবি জানান।

প্রশাসনের এমন কর্মকাণ্ডে তিনি মর্মাহত ও হতবাক হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

চুনারুঘাটে খোয়াই নদীর বৈধ বালু মহালে জরিমানা ও ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় ১১:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬