ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা

হবিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এক হাজার দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল। তিনি শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বিভিন্ন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা বলেন, দেশের দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত মানবিক কার্যক্রম।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২

error:

হবিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৬:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬