ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ Logo লাখাইয়ে কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ Logo মাধবপুরে জরাজীর্ণ রামেশ্বর গ্রামের প্রধান সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গৌছ। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে লাখাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধসহ সার্বিক নিরাপত্তা জোরদারে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

লাখাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে হাটবাজার ও সড়কে যানজট নিরসনে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, লাখাই থানার ওসি শরীফ আহমেদ, শেখ ফরিদ আহমেদ, চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম, আজাদ হোসেন ফুরুক, শাহ আলম গোলাপ, সামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পান্না আক্তার, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিনসহ অনেকে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন

error:

লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ

আপডেট সময় ০৬:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬